ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

মহাদেবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা  সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে রবিবার সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মো. কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার মো. রেজওয়ানুল হক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. ফরিদুল ইসলাম, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাহিদ হাসান। তিনি বলেন, “প্রতিটি গর্ভধারণ যেন পরিকল্পিত হয়, প্রতিটি প্রসব যেন নিরাপদ হয় এবং প্রতিটি শিশু যেন সুন্দর পরিবেশে বেড়ে ওঠে এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। তাহলেই জনসংখ্যাকে দেশের জন্য বোঝা নয়, বরং জনসম্পদে রূপান্তর করা সম্ভব হবে।” বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশিদুল ইসলাম বলেন, “নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক প্রসবের হার আরও বৃদ্ধি করতে হবে, যাতে প্রতিটি মা ও নবজাতক নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে।” সভায় বক্তারা জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারকরণ, নিরাপদ মাতৃত্ব, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং দক্ষ মানবসম্পদ গঠনে সমনি্বত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, পরিকল্পিত পরিবার, সুস্থ মা ও শিশু এবং জনসংখ্যার সুষ্ঠু ব্যবস্থাপনাড টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মচারীদের হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

মহাদেবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা  সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:২৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬