ঢাকা ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২২২ মেগাওয়াট

 গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২২২ মেগাওয়াট।

বিষয়টি নিশ্চিত করে আজ মঙ্গলবার সকালে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বাসস’কে বিষয়টি নিশ্চিত করে বলেন, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

তার মধ্যে ১ নং ও ২ নং ইউনিট হতে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নং ইউনিটে ৫০ মেগাওয়াট এবং ৪ ও ৫ নং ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীদের সাথে যোগাযোগ করা হলে তারা বাসস’কে জানান, মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির লেভেল আছে ১০২.২৫ ফুট মিন সি লেভেল।

রুলকার্ভ অনুযায়ী এসময় পানি থাকার কথা ৮৫.০৮ ফুট মিন সি লেভেল। কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৮ ফুট মিন সি লেভেল।

প্রকৌশলীরা আরোও জানান, হ্রদে পানির স্বল্পতায় বিগত কয়েক মাস ধরে কখনো ১ টি বা ২ টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও গত সপ্তাহ থেকে ৫ টি ইউনিট চালু করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেলে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আরও বাড়বে।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র থেকে জানা গেছে, গত কয়েক দিন ধরে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির কারণে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে।

উল্লেখ্য, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ প্রকৃতির ওপর নির্ভর। কাপ্তাই হ্রদে পানি বেড়ে গেলে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট এক সাথে চালু থাকলে ২৩০ থেকে ২৪২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২২২ মেগাওয়াট

আপডেট টাইম : ০৪:১৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬