ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

চারবারের সাবেক এমপি আব্দুল মানান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

মোঃসুজন আহমেদঃসিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ প্রয়াত আলহাজ্ব আব্দুল মানান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ, ১৮ জুলাই।

এ উপলক্ষে তাঁর পরিবারের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল, কোরআনখানি ও স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এতে রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের কথা রয়েছে।

আব্দুল মানান তালুকদার ১৯৩৬ সালের ২ মার্চ সিরাজগঞ্জ জেলার ধুবিল গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে রাজনীতিতে সম্পৃক্ত হয়ে পরবর্তীতে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯১ সালে প্রথমবার বিএনপির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে আরও তিনবার একই আসন থেকে নির্বাচিত হয়ে মোট চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২০২৫ সালের ১৮ জুলাই রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের দ্বিতীয় ছেলে ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাকিব মানান লেনিন দেশবাসীর কাছে তাঁর বাবার রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

চারবারের সাবেক এমপি আব্দুল মানান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট টাইম : ০৬:১৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬