”উল্লেখ্য ২০২৪ সালের ২০ জুলাই ঢাকার রামপুরা এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এমদাদুল হক। পরদিন ২১ জুলাই সকাল ৯টায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া বাজার কেন্দ্রীয় ঈদগাহে তাঁর জানাজার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়”
দ্বিতীয় শাহাদাত বার্ষিকী ও কবর জিয়ারতে
উপস্থিত ছিলেন শহীদের সম্মানিত পিতা জনাব আব্দুস সুবহান হাওলাদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাণ্ডারিয়া উপজেলা শাখার সম্মানিত আমীর, জনাব হযরত মাওলানা আমির হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি, জনাব মাওলানা মোফাজ্জল হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৫ নং ধাওয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাওলানা মুহাম্মদ রুহুল আমিনসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে শহীদ এমদাদুল হক (রাহিমাহুল্লাহ)-এর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি, ন্যায়বিচার এবং কল্যাণ কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়।
আল্লাহ তাআলা শহীদ এমদাদুল হক (রাহিমাহুল্লাহ)-কে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমীন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























