ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

সুনামগঞ্জের বালিকান্দি গ্রামে নৌকায় অভিযানে ভারতীয় শাড়ি ও নৌকা জব্দ

 সুনামগঞ্জ প্রতিনিধিঃসুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের নদীতে অভিযান চালিয়ে ৬১৮ পিস ভারতীয় অবৈধ কাতান শাড়ি,ভারতীয় দুটি লেহেঙ্গা এবং চোরাচালান কাজে ব্যবহ্রিত দুটি বড় সাইজের বাল্কহেড স্টীলবডি নৌকাসহ ৩ জন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম এর নেতৃত্বে এস আই রিফাতসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সুরমা ইউপির বালিকান্দি গ্রামের নদীতে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা এসব অবৈধ পণ্য এবং দুটি নৌকাসহ তিন চোরাকারবারীকে আটক করে আজ বৃহস্পতিবার ভোরে জব্দকৃত মালামালসহ আটককৃতদের থানায় নিয়ে আসা হয়। জব্দকৃত ভারতীয় অবৈধ ৬১৮ পিস কাতান শাড়ি,২টি লেহেঙ্গা এবং চোরাই কারবারে ব্যবহ্রিত দুটি বড় সাইজের বাল্কহেড স্টীলবডি নৌকা সহ সবগুলো মালামাল জব্দ করা হয়। এই ঘটনায় সদর থানার এস আই রিফাদ বাদি হয়ে আটককৃত তিনজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত চোরাকারীগণ হলেন সুরমা ইউনিয়েনর বালিকান্দি গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে চোরাকারবারী জাকির হোসেন(৫০),একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুল মান্নান ও আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া(২৫)।

এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল কোর্টে প্রেরণ করা হবে এবং আসামীদের বিঞ্জ আদালতে উপস্হিত করা হলে আদালতের বিঞ্জ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন। ##

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

সুনামগঞ্জের বালিকান্দি গ্রামে নৌকায় অভিযানে ভারতীয় শাড়ি ও নৌকা জব্দ

আপডেট টাইম : ০৫:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬