ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে ছুরির আঘাত, দুই ভাই গুরুতর আ/হত

বগুড়া শহরে পূর্বশত্রুতার জেরে সংঘটিত ছুরিকাঘাতের ঘটনায় দুই ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বগুড়া শহরের পুরান বগুড়া এলাকার বাসিন্দা মো. আনোয়ারের দুই ছেলে মো. আশিক (২৮) ও মো. আতিক (২৬)।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে রাত ১০টার দিকে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নিলে প্রতিপক্ষের কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে আশিক ও আতিকের ওপর হামলা চালায়। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয় সূত্রের দাবি, স্টেডিয়াম ফাঁড়ির এএসআই নুর আলম ঘটনাস্থলের নিকটেই অবস্থান করছিলেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা দ্রুত আহত দুই ভাইকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, “এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে ছুরির আঘাত, দুই ভাই গুরুতর আ/হত

আপডেট টাইম : ১১:১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬