ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

পটুয়াখালীতে অ/বৈধ জাল জ/ব্দ

জেলার রাঙ্গাবালী উপজেলায় ইলিশসহ অন্যান্য মাছের নিরাপদ প্রজনন ও সংরক্ষণে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসানের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য দপ্তর ও রাঙ্গাবালী থানা পুলিশ যৌথভাবে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী, গহিনখালী, হরিদ্রাখালী, সাজির হাওলা, কাউখালী, নয়াভাংগুনি ও ফুলখালী এলাকায় এ অভিযান চালায়।

অভিযানকালে নদী ও খালের বিভিন্ন পয়েন্ট থেকে বিপুল পরিমাণ ক্ষতিকারক চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা মৎস্য দপ্তর সূত্র জানায়, ধ্বংসকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা। এসব অবৈধ জালের ব্যবহারের ফলে মা মাছ ও পোনা মাছ নির্বিচারে ধ্বংস হচ্ছে, যা স্থানীয় নদ-নদীর মৎস্যসম্পদের জন্য চরম হুমকি।

মৎস্যসম্পদ সুরক্ষা ও টেকসই উৎপাদনের স্বার্থে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে বাসস-কে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

পটুয়াখালীতে অ/বৈধ জাল জ/ব্দ

আপডেট টাইম : ০৪:৪০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬