ঢাকা ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভা বসছে আজ বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ চাঁদপুরে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু

জার্মানির পশ্চিমাঞ্চলে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং তিন শিশু রয়েছে। সোমবার তাদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরের বিপরীতে রাইন নদীর ওপারে সীমান্তবর্তী কেল শহরের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নিকটবর্তী শহর অফেনবুর্গের পুলিশ জানায়, ফ্ল্যাটটি কয়েকটি শিশুসন্তানসহ একটি পরিবারের। এ ঘটনায় আরও দুই শিশুকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, শিশুরা স্কুলে অনুপস্থিত থাকায় বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

আঞ্চলিক সংবাদপত্র বাদিশে জাইটুং দমকল বিভাগের কর্মকর্তা ভিক্টর লিয়ারের বরাত দিয়ে জানায়, ঘটনাস্থলে কার্বন মনোক্সাইডের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

জরুরি বিভাগের কর্মীরা ভবনটির অন্য ফ্ল্যাটগুলোও পরীক্ষা করেন। পুলিশ নিশ্চিত করেছে, সেখানে এখন আর কোনো বিপদের আশঙ্কা নেই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু

আপডেট টাইম : ০২:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬