ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

​হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার, উস্কানি ও নিরাপত্তার হু/মকির প্রতিবাদে উত্তরায় সংবাদ সম্মেলন

​নিজস্ব প্রতিবেদক:
উত্তরায় হেযবুত তওহীদের বিরুদ্ধে কওমি মাদরাসাভিত্তিক একটি মহলের উস্কানি, মিথ্যা অপপ্রচার, হ্যান্ডবিল বিতরণ ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। বুধবার (২৯ জুলাই ২০২৬) সকালে উত্তরা প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক আন্দোলন, যা গত প্রায় ৩১ বছর ধরে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামের প্রকৃত আদর্শ প্রচার করে আসছে। কিন্তু সম্প্রতি একটি চিহ্নিত গোষ্ঠী ‘হেফাজতে ইসলাম’-এর ব্যানারে এবং কওমি মাদরাসাভিত্তিক একটি গ্রুপের নেতৃত্বে হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যা ও উস্কানিমূলক হ্যান্ডবিল প্রচার করছে। এমনকি জুমার খুৎবায় হেযবুত তওহীদের বিরুদ্ধে বিষোদগার, সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর কনটেন্ট তৈরি এবং প্রকাশ্যে জবাই করার মতো প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।

​সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, ১ আগস্ট নোয়াখালীতে পূর্বঘোষিত একটি মহাসমাবেশকে কেন্দ্র করে হেযবুত তওহীদের ওপর হামলা ও নাশকতার পরিকল্পনা চলছে। ইতিপূর্বে ২০১৬ সালে সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতার বাড়িতে হামলা চালিয়ে দুজনকে হত্যা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছিল বলেও দাবি করা হয়।
​বক্তারা অভিযোগ করেন, মূলত কওমি অঙ্গনের বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনৈতিক অপরাধ ও শিশু নিপীড়নের বিষয়গুলো থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি কুচক্রী মহল হেযবুত তওহীদকে টার্গেট করে দেশে কৃত্রিম সংকট ও অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে।

​সংগঠনের প্রধান দাবিগুলো:
১. হেযবুত তওহীদের বিরুদ্ধে ধর্মীয় উস্কানি, মিথ্যা হ্যান্ডবিল প্রচার ও ‘মব’ সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
২. হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতার বাসভবন, কেন্দ্রীয় কার্যালয় এবং উত্তরাসহ সারা দেশে অবস্থানরত সদস্য ও তাদের পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৩. নোয়াখালীতে ১ আগস্টের উস্কানিমূলক সমাবেশসহ দেশব্যাপী সহিংসতামূলক যেকোনো তৎপরতা অবিলম্বে বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

​সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রশাসনের কাছে অবিলম্বে এসব উস্কানিদাতা ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে কার্যকর আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানানো হয়

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

​হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার, উস্কানি ও নিরাপত্তার হু/মকির প্রতিবাদে উত্তরায় সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ১২:৫৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬