ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার অর্থায়নে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেলে কালীগঞ্জ পৌর মিলনায়তনে দুইটি ট্রেডে ৬০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে যাতায়ত ভাতা বাবদ ৩ হাজার টাকা ও সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র তুলে দেন কালীগঞ্জ পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম।

এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ, পৌর সহকারী প্রকৌশলী মো. মন্নুর আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা দুলাল মোড়ল, টিকাদান সুপারভাইজার মোশারফ হোসেন, উচ্চমান সহকারী রিয়াদ হাসান, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, কালীগঞ্জ পৌরসভার ৩০ জন যুবক-যুবতী কম্পিউটারে এবং ৩০ জন ড্রাইভিংয়ে এক মাসব্যাপী প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণ শেষে তাদের যাতায়াত ভাতা হিসেবে নগদ ৩ হাজার টাকা ও সনদপত্র দেয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ

আপডেট টাইম : ১১:১৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬