স্টাফ রিপোর্টার: মোঃ আব্দুল আজিজ মিয়াঃ
কুড়িগ্রাম সদর উপজেলার ১নং কাঁঠালবাড়ি ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সচিব আলহাজ্ব আরিফুর রহমান পাটোয়ারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশার কথা জানিয়েছেন।
তিনি বলেন, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং দীর্ঘদিন ধরে কাঁঠালবাড়ি ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলহাজ্ব আরিফুর রহমান পাটোয়ারী বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং কাঁঠালবাড়ি ইউনিয়নের জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউনিয়নের সার্বিক অগ্রগতির জন্য কাজ করব।”
তিনি আরও বলেন, বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। পাশাপাশি তিনি কাঁঠালবাড়ি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কাঁঠালবাড়ি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম ধীরে ধীরে জোরদার হচ্ছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























