মোঃসুজন আহমেদঃ
সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের শলী বনানী উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল ম্যাচকে ঘিরে বিদ্যালয় মাঠে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবের আমেজ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মোহাম্মদ আব্দুল কাদের বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উল্লাপাড়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন, শলী বনানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা বৃদ্ধি, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।আয়োজনে: শলী বনানী উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























