ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের দশম মৃত্যুবার্ষিকী আজ

স্বাধীনতা উত্তর নাটোর থেকে মন্ত্রিসভার প্রথম সদস্য এবং বিএনপি’র সাবেক কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান পটলের দশম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি পালন উপলক্ষ্যে জেলার লালপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূিচ গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে বিকেল ৪ টায় উপজেলার শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল মাঠে স্মরণ সভা ও দোয়া মাহফিল।

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটলের কন্যা সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন।

মরহুম পটলের বাড়ি সংলগ্ন গৌরিপুর কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া উপজেলার বিভিন্ন এতিমখানায় মিলাদ মাহফিল এবং এতিম ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য বিতরণ করা হবে।

এক সময়ের তুখোড় বক্তা ফজলুর রহমান পটল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি নির্বাচিত হওয়ার মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি নাটোর-১ আসন (লালপুর ও বাগাতিপাড়া) থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১-৯৬ মেয়াদে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এবং ২০০১-২০০৬ মেয়াদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের দশম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট টাইম : ১১:৫৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬