ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

স্মার্টফোন ফুল চার্জ হবে ৬ মিনিটেই

তথ্যপ্রযুক্তি ডেস্ক,সিটিজেন নিউজ: বাসে, ট্রেনে ফেসবুকে সময় কাটাতেই চার্জ শেষ। পাওয়ার ব্যাংক দিয়েও যেন প্রত্যাশা অনুযায়ী চার্জ মিলছে না।

এমন বিষয় চিন্তায় রেখে অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোনই বাজারে এনেছে এবার কোয়ালকমের কুইক চার্জার। যাতে অপেক্ষাকৃত কম সময়ে চার্জ হয়ে যাচ্ছে আপনার হ্যান্ডসেটটি।
তবে কোনও কোনও সময় সেটাও যেন দীর্ঘক্ষণই মনে হয়। অবশেষে চার্জিং সমস্যার সমাধান হতে চলেছে। এবার মাত্র ছ’মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে স্মার্টফোনটি।

ক্যামব্রিজের ইসিয়ন টেকনোলজি লিথিয়াম লোন ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করে এই সাফল্য পেয়েছে। এর মাধ্যমে দ্রুত মোবাইল চার্জ হয়ে যাবে।

ইসিয়ন টেকনোলজির প্রতিষ্ঠাতা ড. জিন ডে লা ভার্পিলিয়ার এই বিশেষ প্রযুক্তি আবিষ্কার করেছেন। এতে ব্যাটারির গ্রাফাইট সম্পূর্ণ অন্য একটি ধাতব পদার্থে পরিণত হয়ে যায়। তাতেই দ্রুত চার্জ হয় ব্যাটারি।

তিনি বলেন, লিথিয়াম ব্যাটারির মূল উপাদান হলো পাউডার। এই বিশেষ পাউডারই মাত্র ছ’মিনিটে আপনার মোবাইল চার্জ করে দিতে পারে। ৪৫ মিনিট সময় লাগে না।

অনেক সময় দেখা যায়, চার্জ করার সময় ব্যাটারি বিস্ফোরণ ঘটে। এক্ষেত্রে সেই ভয়ও নেই। এই নতুন ধাতুতে দ্রুত চার্জ হলেও আগুন লাগার সম্ভাবনা থাকে না।

মোবাইলের পাশাপাশি ইলেকট্রিক গাড়ির জন্যও একই প্রযুক্তি আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটি। যাতে এ ধরনের গাড়িতে চার্জের জন্য বেশি সময় নষ্ট করতে না হয়।

সব ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই সাধারণের জন্য এই প্রযুক্তি বাজারে আনা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

স্মার্টফোন ফুল চার্জ হবে ৬ মিনিটেই

আপডেট টাইম : ১২:৫৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯