রিমন হোসেনঃ
২০২৪ সালের ঐতিহাসিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অকুতোভয় ভূমিকা রাখা টাঙ্গাইলের বাসাইলের ফুলকি গ্রামের কৃতি সন্তান সামসাদ জাহান তানিয়াকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। দীর্ঘদিনের আন্দোলনের রাজপথের এই সাহসী নারী আজ ১৯ আগস্ট আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন।
স্বৈরাচারী হাসিনা সরকার পতনের আন্দোলনে শুরু থেকেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সামসাদ জাহান তানিয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল দিনগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। তবে আন্দোলনের সময় তার এই গুরুত্বপূর্ণ অবদান দীর্ঘদিন অন্তরালেই রয়ে গিয়েছিল। অবশেষে আজ ১৯ আগস্ট, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আনুষ্ঠানিকভাবে তাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে ঘোষণা করে।
সামসাদ জাহান তানিয়ার বাবা, সাবেক এএসপি শামসুল আলম ভুইয়া। সামসান জাহান শৈশব থেকেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন। তিনি বলেন, “সে রাজপথে থাকা সত্ত্বেও এতদিন এই স্বীকৃতি থেকে বঞ্চিত ছিল। আজ এই সম্মান পেয়ে আমরা আনন্দিত। এই সম্মান কেবল তানিয়ার নয়, এটি জুলাই আন্দোলনের সকল শহীদ এবং গাজীদের সম্মান।”
সম্মাননা গ্রহণের পর সামসাদ জাহান তানিয়া তার প্রতিক্রিয়ায় বলেন, “এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে। আমি এই সম্মান জুলাই বিপ্লবে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি উৎসর্গ করছি।”
সামসাদ জাহান তানিয়া জনজোট বিপ্লবী মঞ্চে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এছাড়া বর্তমানে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। তিনি ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর নারী ও শিশু শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ‘দেশ বন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ’-এর সমন্বয়কারী হিসেবেও কাজ করছেন তিনি। পাশাপাশি ‘রঙধনু নারী ফাউন্ডেশন’-এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে নারীদের উন্নয়নে অবদান রেখে চলেছেন এই সংগ্রামী নারী।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















