ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসার উদ্বোধন জলঢাকায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া জুলাই বিপ্লবের সাহসী যোদ্ধা সামসাদ জাহান তানিয়াকে সম্মাননা ​ উপস্থিতির খাতায় শিক্ষক নিয়মিত, বাস্তবে অনুপস্থিত! কাগজে ২০৪ শিক্ষার্থী, প্রতিবন্ধী স্কুল কাগজেই সব, বাস্তবে ফাঁকা স্বামীর মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রায়গঞ্জে এমপির সঙ্গে ঘটনার প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের আহ্বান শ্রীপুরে গহিন জঙ্গলে অভিযান চালিয়ে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-৩ জন ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এজাহারের এক ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার কুড়িগ্রামে প্রথমবারের মতো নৌযান শুমারি উদ্বোধন উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী

জলঢাকায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

 জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬ বছর পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর জলঢাকায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে। স্বেচ্ছাসেবক দল জলঢাকা উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবেক ভিপি শাহজাহান কবির (লেলিন)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নীলফামারী জেলা বিএনপি নেতা আলহাজ্ব সৈয়দ আলী।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি রশিদুল ইসলাম বাঙালী, জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ইউনুস আলী প্রমুখ। পরে আনন্দঘন পরিবেশে দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দলের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও সংগঠনকে সুসংগঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসার উদ্বোধন

জলঢাকায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

আপডেট টাইম : ১২:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬