ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাগআঁচড়ায় ইয়াবাসহ একজন আ/টক পটুয়াখালী ভার্সিটিতে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জের ডাবর এলাকায় রক্তের প্রয়োজনে দিন-রাত মানুষের পাশে ছুটে চলা উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত সালাফি মতবাদ অনুসারী শামীম কায়সার লিংকনকে ধর্মমন্ত্রি করে ঈমান দ্বীন অস্তিত্বের উপর ধ্বংসাত্মক আঘাত করা হয়েছে।–আল্লামা ইমাম হায়াত। মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন :

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হাম/লার অ/ভি/যোগ, গ্রে/ফতার ২

যশোর প্রতিনিধি:

কুষ্টিয়ার বটতৈল আনসার ক্যাম্প এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিনিয়র সাংবাদিক পিকলুর ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।জানা যায়, দীর্ঘ প্রায় তিন যুগ ধরে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত সাংবাদিক পিকলু সকালে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে একটি সংবাদ সংগ্রহ করতে বটতৈল আনসার ক্যাম্প এলাকায় যান। এ সময় নিউজের স্বার্থে ফুটেজ নিতে গিয়ে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

সাংবাদিক পিকলু দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, তিনি একজন সৎ, নীতিবান ও ধর্মপরায়ণ মানুষ হিসেবে পরিচিত। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে কাজ করে আসছেন।

ঘটনার বিষয়টি দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ-এর পক্ষ থেকে জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হলে তাঁরা দ্রুত বিষয়টি আমলে নেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে হামলার ঘটনায় অভিযুক্ত রাসেল ও রাজীবকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় বলে জানা গেছে।
এদিকে সিনিয়র সাংবাদিক পিকলুর ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে কুষ্টিয়ার বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা থানায় উপস্থিত হন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সাংবাদিকদের ওপর হামলা শুধু একজন গণমাধ্যমকর্মীর ওপর আঘাত নয়—এটি স্বাধীন সাংবাদিকতা ও সংবাদ সংগ্রহের অধিকার নিয়ে উদ্বেগের বিষয় বলে মনে করছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। পেশাগত দায়িত্ব পালনকালে একজন প্রবীণ সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে সাংবাদিক মহলে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হাম/লার অ/ভি/যোগ, গ্রে/ফতার ২

আপডেট টাইম : ০৩:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬