ঢাকা ১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে Youth Impact Summit 2026 অনুষ্ঠিত হয়েছে। তরুণদের দক্ষতা, কণ্ঠস্বর ও নেতৃত্বের বিকাশের লক্ষ্যে আয়োজিত এ সামিটে তরুণদের নেতৃত্ব, দক্ষতা ও সামাজিক পরিবর্তনে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

‘দক্ষতা, মতামত প্রকাশের স্বাধীনতা এবং নেতৃত্ব’ এই তিনটি মূল স্তম্ভকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের মিনি কনফারেন্স রুমে এ সামিট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, দক্ষতা, কণ্ঠস্বর ও নেতৃত্ব এই তিনটি বিষয় একে অপরের পরিপূরক।

শুধু মেধা থাকলেই সফলতা অর্জন সম্ভব নয়, নিজের মতামত ও বক্তব্য যথাযথভাবে প্রকাশ করার সক্ষমতাও থাকতে হবে। একই সঙ্গে নেতৃত্বের গুণাবলি বিকাশের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নেতৃত্বের বিকাশের সূচনা শ্রেণিকক্ষ থেকেই হতে পারে।

তিনি বলেন, সমাজ ও দেশের সর্বোচ্চ পর্যায়ে যেতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। নেতৃত্ব শুধু রাজনীতির ক্ষেত্রে প্রয়োজন এমন নয়; কর্মক্ষেত্র, ব্যবসা-বাণিজ্য ও উদ্যোক্তা কার্যক্রমসহ প্রতিটি ক্ষেত্রেই নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সামিটে কীনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন।

তিনি বলেন, বাংলাদেশের রয়েছে বিশাল জনসংখ্যা; একই সঙ্গে দেশে বেকারত্ব ও দক্ষতার ঘাটতিও রয়েছে। তরুণদের মধ্যে মতামত প্রকাশের সক্ষমতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণের বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনভায়রনমেন্টাল ইনোভেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্কের প্রধান নির্বাহী এবং চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ইসরাত আজমেরি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ এবং বিডিজবসের হেড অব প্রোগ্রাম মোহাম্মদ আলী ফিরোজ।

আয়োজকরা জানান, তরুণদের মধ্যে সংলাপ, জ্ঞানচর্চা, আত্মপর্যালোচনা ও নেতৃত্বের সক্ষমতা বিকাশের একটি অর্থবহ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে ‘ইয়ুথ ইমপ্যাক্ট সামিট ২০২৬’ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুণদের সম্ভাবনা, সৃজনশীলতা ও নেতৃত্বের সক্ষমতাকে উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে যুবসমাজের ভূমিকা ও দায়িত্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

আপডেট টাইম : ১০:২৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬