ইলিয়টগঞ্জ রা.বি. উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৩ ব্যাচের বন্ধুদের গেট টুগেদার অনুষ্ঠিত
আলাউদ্দিন আল আজাদ:
দীর্ঘদিন পর স্মৃতির টানে একত্রিত হলেন ইলিয়টগঞ্জ রা.বি. উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। গত ২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়ায় অবস্থিত
অপূর্ব ইকো ট্যুরিজম পার্কে
আনন্দ-উচ্ছ্বাস ও নানান আয়োজনে অনুষ্ঠিত হয় ব্যাচটির গেট টুগেদার অনুষ্ঠান। সুদুর ইটালি থেকে অনুষ্ঠানে অংশ নেন বন্ধু আবুল কালাম আজাদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক বন্ধু অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বন্ধুদের মিলনমেলায় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। উপস্থিত বন্ধুরা স্কুলজীবনের নানা স্মৃতিচারণ, পুরোনো দিনের গল্প ও আনন্দ-আড্ডায় মেতে ওঠেন। দীর্ঘ ৩৩ বছর পর অনেক বন্ধুকে একসঙ্গে পেয়ে তাদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও আনন্দের বহিঃপ্রকাশ।
গেট টুগেদার অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিল নাচ, গানসহ বিভিন্ন আনন্দ আয়োজন। বন্ধুদের কেউ গান পরিবেশন করেন, আবার কেউ নাচ ও হাসি-ঠাট্টায় অংশ নিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানের শেষপর্বে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র্যাফেল ড্র। পরে এসএসসি ১৯৯৩ ব্যাচের স্মৃতি ধরে রাখতে বন্ধুদের মাঝে ‘৯৩’ লেখা টি-শার্ট, মগ ও ঘড়ি উপহার হিসেবে বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, দীর্ঘদিন পর স্কুলজীবনের বন্ধুদের একত্রিত করার মূল উদ্দেশ্য ছিল পুরোনো বন্ধুত্বকে নতুন করে জাগিয়ে তোলা এবং সবার মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য আরও দৃঢ় করা। প্রাণবন্ত এই মিলনমেলা ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত বন্ধুরা।
দিনব্যাপী আনন্দ, স্মৃতিচারণ ও বন্ধুত্বের উষ্ণতায় এসএসসি ১৯৯৩ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন ও স্মরণীয় মিলনমেলায়।
মো: বিল্লাল মাষ্টারের অক্লান্ত পরিশ্রমে
অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন হয়।
র্যাফেল ড্র এর প্রথম পুরষ্কার পায় আয়েশা সিদ্দিকা লুনা, অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন ৯৩ এর বান্ধবীদের মধ্যে লুনা, আয়েশা, গীতা, সাজেদা, শাহনারা সহ সকল বান্ধবীরা
অনুষ্ঠান আয়োজনে যাদের ভুমিকা অনস্বীকার্য তারা হলেন,বিল্লাল মাস্টার, মোশারফ হোসেন, এডভোকেট মোস্তাফিজুর রহমান, মো: শাজাহান মিয়া,রিপন রায়, , আব্দুল আলীম, আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























