ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ

বিনোদন ডেস্ক: ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। এ জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন আজ। বিশেষ দিনে বরাবরের মতোই পরিবার, বন্ধু ও ভক্তদের শুভেচ্ছা-ভালোবাসা পাচ্ছেন। এরমধ্যে তৌসিফ মাহবুবের শুভেচ্ছাবার্তা নেটিজেনদের নজর কাড়েছে।

তৌসিফ ও সাফা একে-অপরের বন্ধু। একেবারে ‘বেস্ট ফ্রেন্ড’। শোবিজে তাদের পথচলাও প্রায় একই সময়ে। সাফার সঙ্গে একটি ছবি পোস্ট করে তৌসিফ লিখলেন, ‘বেস্ট ফ্রেন্ডের জন্মদিনে উইশ করা আমার কাছে সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। ঠিক এমনই একটা দিন আজ। কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কিছুই বুঝতে পারছি না। এতো কিছু বলার আছে, অথচ কোনো কথাই যথেষ্ট মনে হচ্ছে না। তাই ভাবলাম, এই না-বুঝতে পারাটাই ক্যাপশন করে দিই।’

সবশেষে সাফাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে তৌসিফ লিখেছেন, ‘শুভ জন্মদিন সাফা কবির। তুই নিশ্চয়ই জানিস, আমি তোকে কতটা ভালোবাসি দোস্ত।’

তৌসিফের এই শুভেচ্ছা-বার্তা পছন্দ হয়েছে নেটিজেনদেরও। মাত্র ৬ ঘণ্টায় ওই পোস্টে ৬৫ হাজার প্রতিক্রিয়া এসেছে। মন্তব্যের সংখ্যাও ছাড়িয়েছে সাড়ে ছয় হাজার।

উল্লেখ্য, বিজ্ঞাপনচিত্র দিয়ে শোবিজে কাজ শুরু করেন সাফা। এরপর ২০১৩ সালে আদনান আল রাজীবের ‘অ্যাট ১৮ অল টাইম দৌড়ের উপর’ টেলিছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। একই টেলিফিল্ম দিয়ে নাটকে এসেছিলেন তৌসিফও।

এরপর থেকে নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন সাফা। করেছেন একাধিক স্বল্পদৈর্ঘ্য ছবি ও ওয়েব সিরিজ। এছাড়া একটি ওয়েব সিনেমাও করেছেন অভিনেত্রী। সর্বশেষ সাফাকে দেখা গেছে এস আর মজুমদারের ‘অবাক ভালোবাসা’ নাটকে। জুনে মুক্তি পাওয়া এ নাটকে তার সহশিল্পী মুশফিক ফারহান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ

আপডেট টাইম : ০৯:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬