ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবরাজ সিংয়ের পরামর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে : সূর্যবংশী নতুন শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উৎস অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক ফেনীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষেই বাম্পার ফলন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী ‎নারী নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পিরোজপুর মহিলা পরিষদের( সংবাদ সম্মেলন) তাজমহল দেখতে গিয়ে মিথ্যা মামলায় ১৮ বছর কারাবন্দি: ২৮ দিনের প্যারোলে মুক্তিতে মায়ের বুকে ফিরলেন মোংলার বাদল

প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন উত্তরাঞ্চল ছাত্র ফোরামের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম।

আগামীকাল বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে এ সভা অনুষ্ঠিত হবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস-সচিব আতিকুর রহমান রুমন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং উত্তরাঞ্চল ছাত্র ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ইকবাল হাসান মাহমুদ টুকু।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি প্রতিমন্ত্রী ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলাল এবং সংগঠনের উপদেষ্টা আমিরুল ইসলাম খান আলীম।

উত্তরাঞ্চল ছাত্র ফোরামের পক্ষ থেকে সংবাদকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করার আহ্বান জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যুবরাজ সিংয়ের পরামর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে : সূর্যবংশী

প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন উত্তরাঞ্চল ছাত্র ফোরামের

আপডেট টাইম : ০৬:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬