ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল

ত্রিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি, বৃষ্টিতেও নেতাকর্মীদের উপস্থিতি

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে র‍্যালির নির্ধারিত স্থানে সমবেত হন। পরে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালি চলাকালে মুষলধারে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীদের অংশগ্রহণ অব্যাহত থাকে। বৃষ্টিতে ভিজেই তারা র‍্যালিতে অংশ নেন এবং বিভিন্ন স্লোগানে সড়কগুলো মুখরিত করে তোলেন।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের নেতৃত্বে অনুষ্ঠিত র‍্যালিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মসূচিতে বড় ধরনের জনসমাগম ঘটে।
র‍্যালিতে ডা. মাহবুবুর রহমান লিটন এমপিও নেতাকর্মীদের সঙ্গে অংশ নেন। এ সময় তিনি দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে ত্রিশালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

ত্রিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি, বৃষ্টিতেও নেতাকর্মীদের উপস্থিতি

আপডেট টাইম : ১০:৫৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬