ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

 মধ্যপ্রাচ্যে সংঘাত উসকে দেওয়া এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পেরু।

পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ঐতিহাসিকভাবে শান্তিবাদী অবস্থানের কথা বিবেচনায় নিয়ে সরকার ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার’ সিদ্ধান্ত নিয়েছে।

লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধ শুরু হয়েছে। রোববার ইরানে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ইরানি সরকারের আরোপ করা কঠোর বিধিনিষেধ এবং হরমুজ প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হওয়ার ঘটনায় পেরু গভীরভাবে উদ্বিগ্ন।’

পেরুর রক্ষণশীল প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি কঠোর নিরাপত্তানীতির প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচার চালিয়েছিলেন। ২৮ জুলাই দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ উদ্যোগে যোগ দেওয়ার পদক্ষেপ নেন। এর মধ্য দিয়ে ওয়াশিংটনের সঙ্গে কাজ করার বিষয়ে তার আগ্রহের ইঙ্গিত পাওয়া যায়।

কয়েক দিন আগে পেরুর প্রতিবেশী দেশ চিলি তেহরানে তাদের দূতাবাস বন্ধের ঘোষণা দেয়। তবে, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

আপডেট টাইম : ১২:১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬