ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, বিভিন্ন ইউনিয়নে জনসাধারণের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনে বর্ণাঢ্য র‌্যালি আজ ড্রোনের কারণে রাশিয়ার আকাশ বিমান চলাচলের জন্য ‘সম্পূর্ণ অনিরাপদ’: জেলেনস্কি শরতে অপরূপ কক্সবাজারের মেরিন ড্রাইভ, সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকরা ডিএসসিসি প্রশাসকের খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শন নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১১৪, নিখোঁজ ৩৯১৬ ডিএসসিসি প্রশাসকের খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শন যুক্তরাজ্য সফরে মাখোঁ, বেয়ো ট্যাপেস্ট্রির উদ্বোধন, বার্নহামের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের স্বাস্থ্য সেবার আমূল পরিবর্তন আসবে : স্বাস্থ্যমন্ত্রী

 প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী এক বছরের মধ্যে দেশের স্বাস্থ্য সেবার আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদীতে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরদার মো.সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে জেলা থেকে জেলা দৌঁড়াচ্ছি। প্রতিটি জেলায় একাধিক হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনের ফলে স্বাস্থ্য সেবার মান উন্নত হচ্ছে।

জনপ্রিয়তার মাপকাঠিতে স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন সকল পর্যায়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে এলাকাগুলোতে কার কি অবস্থা সেই ব্যাপারে খোঁজ নিচ্ছে।  আমরাও রিপোর্ট পাঠাবো তারপর তিনি ফাইনাল সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যাকে ফাইনাল করবেন তার পিছনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেকে মিছিল মিটিং করেছেন, নির্যাতিত হয়েছেন কিন্তু নির্বাচনে যিনি বিজয়ী হতে পারবে না, তাকে আমরা মনোনয়ন দেব না। মনোনয়ন দেওয়া হবে জনপ্রিয়তার মাপকাঠিতে, মানুষ যাকে ভোট দিবে আর ত্যাগীদের বিভিন্ন ভাবে মূল্যায়ন করা হবে।

মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় আলোচনা সভায় বেলাবো উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ছোটন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুইচগেইট এলাকায় গিয়ে শেষ হয়।

পরে, পুরাতন ব্রহ্মপুত্র নদীতে মাছের পোনা অবমুক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের স্বাস্থ্য সেবার আমূল পরিবর্তন আসবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ১২:৫২:২২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬