ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২ ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল

রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ

রাজশাহীর চারঘাট সীমান্তে ভারতীয় ৭৮বোতল ‘জেডি’ মদ জব্দ করেছে বিজিবি। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইউসুফপুর বিওপি’র টহল দল চারঘাট থানাধীন মুক্তারপুর বালুরঘাট এলাকা থেকে এসব মাদক জব্দ করে। মাদক কারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার সকালে বিজিবি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাসস’কে এই তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান অবৈধভাবে দেশে প্রবেশ করবে।

এই তথ্যের ভিত্তিতে ইউসুফপুর বিওপি’র টহল দল চারঘাট থানাধীন মুক্তারপুর বালুরঘাট এলাকার একটি জঙ্গলে অবস্থান নিয়ে ওৎ পেতে থাকে। এক পর্যায়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক মাদক কারবারিকে মাথায় বস্তা নিয়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

বিজিবি সদস্যরা ওই কারবারিকে ধাওয়া দিলে সে মাথায় থাকা বস্তাটি ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবি টহল দল ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৭৮ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করে।

বিজিবি আরও জানায়, জব্দ মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় জমা দেয়া হয়েছে। এই চোরাচালান চক্রের মূল হোতা ও জড়িত অন্যান্য মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবি’র গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ

রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ

আপডেট টাইম : ১২:০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬