ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে

সীমান্ত,জবি প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যাল শাখার গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ উঠেছে সংগঠনটির সাবেক নেতা ও বর্তমানে সাংবাদিকতায় যুক্ত ফেইস দ্যা পিপলসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি  রাশেদুজ্জামান রাশেদের বিরুদ্ধে।

২০২৩ সালের জানুয়ারিতে পাওয়া ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের একটি কমিটি অনুমোদনের শাখা সভাপতি মো: ইব্রাহিম ফরাজি এবং সাধারণ সম্পাদক এস এম আখতার হোসেনের স্বাক্ষরিত একটি প্যাডে রাশেদুজ্জামান রাশেদের নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভুমি ব্যবস্থাপনা ও আইন বিভাগে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ রয়েছে। নথিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রাশেদের পাশাপাশি তুহিন আহমেদ ও আদিল মিয়ার নামও রয়েছে। বিভাগের কমিটির সভাপতি আওলাদ হোসেন সম্প্রাট, সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান মজিদুল ইসলাম ফাহাদ।

অভিযোগ রয়েছে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনটির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে পর্দার আড়াল থেকে সহযোগিতা করছেন সাংবাদিক পরিচয় দেওয়া রাশেদ ও তার সাথে চলা বেশ কয়েজন সাংবাদিক গ্রুপ। রাশেদ ছাত্রলীগের পদধারী নেতা হয়েও নিজেকে এখন বিএনপি পন্থী বলেও প্রচার করার চেষ্টা করছেন বিভিন্ন সময়। বিশেষ করে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির তথ্য আদান-প্রদান, কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন সময়ে শিক্ষকদের আওয়ামী ট্যাগ দিয়ে হুমকি দিতেন বলেও তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে তার আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির নামে বিভিন্ন তৎপরতার খবর গণমাধ্যমে এসেছে। ২০২৬ সালের ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের চতুর্থ গেটে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে শোক ব্যানার টাঙানোর খবর প্রকাশিত হয়। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার খুব গোপনীয়ভাবে নিষিদ্ধ জবি ছাত্রলীগ ব্যানার পোস্টার লাগিয়ে যায় ক্যাম্পাসের আশেপাশে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে

আপডেট টাইম : ০৮:১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬