ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ১৬টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার নরসিংদীর শিবপুরে ৩ মা/দক ব্যাবসায়ী গ্ৰে/ফ/তার সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল চক্রান্তের প্রতিবাদে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে গ্রিন ভয়েসের মানববন্ধন, ও স্মারকলিপি প্রদান উলিপুরে সার বিতরণ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর নাজিবের শর্তসাপেক্ষ গৃহবন্দিত্ব অনুমোদন: মালয়েশিয়ায় নতুন বিতর্ক নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির দুই কার্গো এলএনজি আনছে সরকার

রাজশাহীতে ১৬টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

মহানগরীর শাহমখদুম থানাধীন তালপুকুরিয়া এলাকা থেকে ১৬টি তাজা ককটেল ও ৪টি পেট্রোল বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-৫ রাজশাহী।

গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন তালপুকুরিয়া সিটিহাট টু কামালচত্বর এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

আজ বুধবার দুপুরে এসআরবি-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসআরবি জানায়, এসআরবি-৫, সিপিসি কোম্পানি রাজশাহী-এর অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী মহানগরীর শাহ খদুম থানাধীন তালপুকুরিয়া সিটিহাট টু কামালচত্বর রাস্তার পূর্ব পার্শ্বে নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে পুঁই শাকের ক্ষেতে শপিং ব্যাগের মধ্যে বোমা সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

বিষয়টি জানার পরে এসআরবি’র আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি শপিং ব্যাগ দেখতে পায়। এরপর বোম ডিসপোজাল ইউনিটসহ তল্লাশি করে একটি সাদা রঙের শপিং ব্যাগের মধ্যে কসটেপ মোড়ানো ১৬টি ককটেল এবং একটি লাল রঙের শপিং ব্যাগের মধ্যে ৪টি পেট্রোল বোমা সদৃশ বস্ত পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ১৬টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজশাহীতে ১৬টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

আপডেট টাইম : ০৮:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬