ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১ মিষ্টি আপেল চিনে কিনবেন যেভাবে রাজনৈতিক সমালোচনায় শালীন ভাষা ব্যবহারের আহ্বান রিজভীর সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ বাইকের ক্লাচ প্লেট দীর্ঘদিন ভালো রাখার সহজ উপায় অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল লাকসামে ২,৫০০ ভোটারের সুবিধা উপেক্ষা করে কেন্দ্র পরিবর্তনের অভিযোগ: জুলকারনাইন মাদ্রাসায় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবি ‎পিরোজপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশে চীনের সঙ্গে আরও বিস্তৃত সহযোগিতা চায় বাংলাদেশ : মইন খান দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কৃষি গ্র্যাজুয়েটদের ভূমিকা রয়েছে: বাকৃবি উপাচার্য

বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁ/জা গাছসহ আ/টক এক

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অভিযান চালিয়ে একটি গাঁজার গাছসহ মো. মান্নান (৩০) নামের এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)।

গতকাল বুধবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে উপজেলার আশুঞ্জা মধ্যপাড়া এলাকায় মান্নানের নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক মো. মান্নান আশুঞ্জা মধ্যপাড়া এলাকার মো. মোয়াজ্জেমের ছেলে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে সিপিএসসি বগুড়া, এসআরবি-১২-এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ বাসস’কে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি আশুঞ্জা মধ্যপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজার গাছ রয়েছে। এই তথ্যের ভিত্তিতে একটি দল নিয়ে বুধবার রাতে অভিযান চালানো হয়।’

তিনি বাসস’কে আরও জানান, ‘অভিযানকালে মান্নানের বাড়ির উঠান থেকে ৩৫০ গ্রাম ওজনের ১টি তাজা গাঁজার গাছসহ তাকে হাতেনাতে আটক করা হয়। জব্দ আলামতসহ আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১

বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁ/জা গাছসহ আ/টক এক

আপডেট টাইম : ১২:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬