ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেটে নানা সমস্যা, অন্ত্রের কৃমি নয় তো! সম্পর্ক ঠিক রাখতে যেটা সত্যি কাজে দেয়, বিশেষজ্ঞের পরামর্শ প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য জবির ২৯ শিক্ষার্থী মনোনীত অক্টোবরে শেষ হতে পারে জিয়াউলের গুম-খুনের মামলার বিচার কাজ পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ প্রস্তাব বাংলাদেশের এগিয়ে গিয়েও জয় অধরাই থাকল বাংলাদেশের রাশিয়ার নিষেধাজ্ঞা নিয়ে সুইজারল্যান্ডে গণভোট, নিরপেক্ষতার কঠোর সংজ্ঞা নিয়ে সিদ্ধান্ত দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ঢাবিতে দিনব্যাপী ফিলোসফি গ্র্যাজুয়েট সম্মেলন

 ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের উদ্যোগে দিনব্যাপী ফিলোসফি গ্র্যাজুয়েট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ আরসি মজুমদার আর্টস মিলনায়তনে এ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিভাগের অধ্যাপক আ খ ম ইউনুস স্বাগত বক্তব্য দেন। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অনারারি অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম ও দর্শন বিভাগের অনারারি অধ্যাপক ড. আজিজুন্নাহার ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম মানুষের মাঝে পরমতসহিষ্ণুতা, উদারতা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে দর্শন চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, নৈতিকতা ও দর্শন চর্চার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। তরুণদের আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদের ওপর আগামী বাংলাদেশের গতি-প্রকৃতি নির্ভর করছে। তরুণদের সুশিক্ষিত করে গড়ে তুলতে পারলেই দেশে যোগ্য নেতৃত্ব সৃষ্টি হবে। ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ এবং দর্শনের নৈতিক শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা পালনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। দেশের সামাজিক সমস্যার সমাধান ও বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার ও ইন্টার ডিসিপ্লিনারি রিসার্চের উপর গুরুত্ব আরোপ করেন।

সম্মেলনের ৩টি অধিবেশনে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এম এ শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে অধ্যাপক মো. নূরুজ্জামান সম্পাদিত ‘ছোটদের জন্য দর্শন’ শীর্ষক প্রবন্ধমালার মোড়ক উন্মোচন করা হয়। বিশিষ্ট শিক্ষক, গবেষক, দার্শনিক ও মনোবিজ্ঞানীগণ আলোচনায় অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পেটে নানা সমস্যা, অন্ত্রের কৃমি নয় তো!

ঢাবিতে দিনব্যাপী ফিলোসফি গ্র্যাজুয়েট সম্মেলন

আপডেট টাইম : ০৮:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬