ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেটে নানা সমস্যা, অন্ত্রের কৃমি নয় তো! সম্পর্ক ঠিক রাখতে যেটা সত্যি কাজে দেয়, বিশেষজ্ঞের পরামর্শ প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য জবির ২৯ শিক্ষার্থী মনোনীত অক্টোবরে শেষ হতে পারে জিয়াউলের গুম-খুনের মামলার বিচার কাজ পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ প্রস্তাব বাংলাদেশের এগিয়ে গিয়েও জয় অধরাই থাকল বাংলাদেশের রাশিয়ার নিষেধাজ্ঞা নিয়ে সুইজারল্যান্ডে গণভোট, নিরপেক্ষতার কঠোর সংজ্ঞা নিয়ে সিদ্ধান্ত দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নতুন ঘরোয়া টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি

প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ এবং টি-টোয়েন্টি প্রতিযোগিতার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের একটি নতুন টুর্নামেন্ট  চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন এই টুর্নামেন্ট উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আগামী ৩ অক্টোবর ‘জাতীয় ক্রিকেট লিগ’ (এনসিএল)-এর চার দিনের ম্যাচ দিয়ে ঘরোয়া মৌসুমের কার্যক্রম শুরু হবে। এরপর অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটের প্রতিযোগিতা এবং সর্বশেষে টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে। যা ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ (বিপিএল)-এর আদলে আয়োজন করা হবে।

প্রস্তাবিত এই কাঠামোর আওতায় তিন ফরম্যাটকে একক ব্যবস্থার অধীনে আনা হবে এবং মালিকানা স্বত্ব করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে হস্তান্তর করা হবে।

বিসিবি প্রাথমিকভাবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে তিন বছরের জন্য মালিকানা স্বত্ব প্রদানের বিষয়টি বিবেচনা করছে। যার মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানগুলো বোর্ডের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের ব্যবস্থাপনায় সরাসরি সম্পৃক্ত হতে পারে।

ডিসেম্বরে বরিশাল ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্ভাব্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফরচুন গ্রুপ, ব্লু স্টার লিমিটেড, সিটিজেনস ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ এবং নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

ছয় নির্বাচক- হাবিবুল বাশার সুমন, হাসিবুল হোসেন শান্ত, সাজ্জাদ শিপন, নাদিফ চৌধুরী, নাঈম ইসলাম ও শামসুর রহমান-ছয়টি দলের সাথে যুক্ত থাকবেন। মূলত দলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পেটে নানা সমস্যা, অন্ত্রের কৃমি নয় তো!

নতুন ঘরোয়া টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি

আপডেট টাইম : ০৮:৫০:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬