শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হবে : ড. রাশেদ আল মাহমুদ অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান

আবারও ইতালির প্রধানমন্ত্রী হলেন জুসেপ্পে

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯
  • ৩৩০ বার পঠিত

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: পদত্যাগের নয় দিনের মাথায় জুসেপ্পে কুন্তে আবারও ইতালিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার কুইরিনাল ভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী হিসেবে ফের জুসেপ্পে কুন্তে দায়িত্ব পান।

নয় দিনের ব্যবধানে একই ব্যক্তি দু’বার প্রধানমন্ত্রী হওয়ায় ইতালিতে বেশ আলোচনা সমালোচনা সৃষ্টি হয়।

বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক সংকট চলছে ইতালিতে। তবে নতুন সরকার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান হলো।

গত সপ্তাহে প্রধানমন্ত্রী জুসেপ্পে কুন্তে পদত্যাগের পর ইতালিতে সরকার সঙ্কট দেখা দেয়। দেশটির অর্থনীতির স্বার্থে রাষ্ট্রপতি সেরজো মাতারেল্লা নতুন আরেকটি সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন। যত দ্রুত সম্ভব একদল আরেক দলের সাথে সর্বোচ্চ ছাড় দিয়ে জোট বেঁধে উভয়ের সম্মতিতে নতুন সরকার নির্বাচন করতে জোর তাগিদ দেন। অন্যথায় নতুন আরেকটি নির্বাচনের দাবি ওঠে।

এরপরই নানা শর্ত সাপেক্ষে ডানপন্থী দল ডেমোক্রেটিক পার্টি ও ফাইস্টার মুভমেন্ট জোট বেঁধে জুসেপ্পে কুন্তেকে ফের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com