শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হবে : ড. রাশেদ আল মাহমুদ অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান

ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে

  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত

বিনোদন ডেস্ক: নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। জানা গেছে, নির্মাতা সিদ্ধার্থ আনন্দের নতুন একটি প্রজেক্টে তাকে দেখা যাবে তাকে। সিনেমাটি তৈরি হচ্ছে ভৌতিক ঘরানার।

সিনেমা সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা গেছে, সিদ্ধার্থ আনন্দ এই সিনেমাটির পরিচালনার পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও থাকবেন। এটি শুধু ভৌতিক সিনেমা নয়, বরং এতে রহস্য এবং রোমাঞ্চের সংমিশ্রণও থাকবে। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।

বাবার নায়িকাকে অভিষেকের আজব আবদার, জিনাতের উত্তর— ‘আগে বড় হও’
ক্যারিয়ারে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিষেক। সম্প্রতি ‘কিং’ সিনেমায় তার লুক নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, যেখানে তাকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে।

নতুন এই হরর প্রজেক্টেও নাকি একটি বাবা-মেয়ের সম্পর্কের সমীকরণ দেখা যাবে। এর আগে ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় বাবা-মেয়ের চরিত্রে তার অভিনয় প্রশংসায় আসে। তবে নতুন এই সিনেমায় নির্মাতা তাকে বাণিজ্যিক ঘরানার মোড়কে সম্পূর্ণ নতুনভাবে পর্দায় উপস্থাপন করতে চান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com