ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

উত্তরে চরের বুকে কাশফুলের শুভ্র মায়া

প্রকৃতির অপার সৌন্দর্য ফুটে উঠেছে উত্তরের বৃহৎ নদ-নদীর চরাঞ্চল গুলোতে। কাশফুলের ঘেরা এসব চর অঞ্চলে যে কারোই মন ছুটে যাবে। এ যেন বুকে শুভ্র মায়া।

উত্তরের তিস্তা ধরলা দুধকুমার ব্রহ্মপুত্র নদের চরে শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল। নদের বুক চিরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা কাশের গুচ্ছ প্রকৃতি প্রেমিদের কাছে টানছে, আর ভ্রমণ পিপাসুদের জানাচ্ছে উষ্ণ অভ্যর্থনা।

প্রতীক কে ডেকে বলছে হে প্রতীক তুমি একবার দাঁড়াও, নিয়ে যাও আমার নির্মল ভালোবাসা আর শুভ্রতা। তাইতো কাশফুলের ঘ্রাণ আর শুভ্রতা পেতে ছুটে যাচ্ছে প্রেমিক যুগল।

শরতের আকাশে পড়ন্ত বিকেলে এসব নদের পাড়ে কাশফুল যেন সাদার মায়াবী চাদর বিছিয়েছে। দূর থেকে দেখলে মনে হবে শিল্পীর তুলিতে আঁকা কোনো জীবন্ত ছবি। কাছে গিয়ে দেখা যায় সবুজ ঘাসের ভেতর মাথা উঁচু করে বাতাশে দোল খাচ্ছে পালকের মতো নরম ধবধবে সাদা কাশফুল।

স্থানীয়রা জানান, নদের পাড়ে জেগে ওঠা চরে শত শত বিঘা জমির ওপর বেড়ে ওঠেছে কাশফুলের গাছ।
পড়ন্ত বিকালে নদের পাড়ে কাশফুলের রাজ্যে বাড়তে থাকে মানুষের আনাগোনা। কেউ আসেন প্রকৃতির সৌন্দর্য দেখতে, কেউবা আসেন প্রিয়জনকে সঙ্গে নিয়ে কিছুটা সময় কাটাতে। আর প্রকৃতির এই অপরূপ দৃশ্য ক্যামেরাবন্দি করতে ছুটে আসেন দূর-দূরান্তের দর্শনার্থীরাও।

সরেজমিনে দর্শনার্থীদের মিলন মেলা দেখা যায় ইসলামপুর চরে। সেখানে ৭ বন্ধু মিলে ‘কাশফুলের ঘাট’ নামে একটি ক্যাফে খুলেছেন। তাদের মধ্যে দুইজন শ্রাবন ও গাজি জানান, প্রতিদিন অসংখ্য মানুষ এই কাশফুলের বন দেখতে আসেন। চরে কোথাও সুপেয় পানির ব্যবস্থা না থাকায় তারা এই কফির দোকানটি দিয়েছেন। সেখানে বোতলজাত পানি, কোমল পানীয়, ফুচকাসহ অন্যান্য জিনিসপত্র রয়েছে। বেচা কেনাও হয় ভালো। দুপুরের পর থেকে রাত অবধি থাকে মানুষের আনাগোনা।

ভূরুঙ্গামারী সদরের বাগভান্ডার গ্রাম থেকে এসেছেন মো. আরিফ ও তাহমিনা দম্পতি। জানালেন কাশফুলের নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ তারা।

চরে বেড়াতে আসা মাছুমা খন্দকার বাসস’কে বলেছেন, ‘কাশফুলের সমারোহে বিকেলের বাতাস যেন শীতের আগমনের বার্তা দিচ্ছে। শৈশবের স্মৃতিগুলোও মনে পড়ছে। এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পেরে খুবই ভালো লাগছে।’

আব্দুল কাদের নামের স্থানীয় এক ব্যক্তি জানান, তার তিন বিঘা জমিতে কাশফুল হয়েছে। কাশ ও ছন বিক্রি করে প্রায় ১৫ হাজার টাকা আয় করা যাবে বলে আশা প্রকাশ করলেন তিনি। কাশফুলের গোড়ার অংশ জ্বালানি হিসেবে ব্যবহার হয়। এক সময় ঘরের চালা ও বেড়া, পানের বরজ, বাগানের বেড়া হিসাবে এই কাশ ও ঝাড়ু হিসেবে ছনের প্রচুর চাহিদা ছিল বলে জানালেন তিনি।

প্রকৃতি প্রেমিদের মতে, নদীর তীর, চরাঞ্চল ও অনাবাদি জমি সংরক্ষণ করা গেলে কাশফুলের বিস্তার আরও বাড়ানো সম্ভব।

তিস্তা ব্যারেজের ভাটিতে মনমুগ্ধকর শুভ্রতা ছড়িয়েছে কাশফুল। সেখানে বেড়াতে এসেছেন প্রেমিক যুগল নাহিদ ও সাদিয়া। তারা বললেন ধবধবে কাশফুল দেখতেই ছুটে এসেছেন। হিমেল বাতাসে কাশফুলের মনমুগ্ধকর পালক বিছানো তাদেরকে কাছে টেনে এনেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. এস এম আবু বক্কর সাইফুল ইসলাম বাসস’কে জানান, তিনি এখানে সম্প্রতি যোগদান করেছেন। কাশফুল যেহেতু কোনো ধরনের পরিচর্যা ছাড়াই বেড়ে ওঠে, তাই উত্তরের ৮ জেলায় ৭৮০টি চরে কি পরিমান জমিতে কাশফুল হয়েছে সেই তথ্য দপ্তরে সংরক্ষিত নেই। তবে কাশফুল শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না। কৃষকের অনেক কাজেও লাগে, আয়ের উৎস হিসেবে ও ব্যবহার হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

উত্তরে চরের বুকে কাশফুলের শুভ্র মায়া

আপডেট টাইম : ১২:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬