ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ চাঁদপুরে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা

তুবার চোখের জল ছুঁয়ে গেল প্রশাসনের হৃদয়

দুই হাত বাঁধা অবস্থায় বাজারে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে বাবাকে। এ দৃশ্য দেখতে চারপাশে মানুষের ভিড় লেগে যায়। আর সেই ভিড় ঠেলে ছোট্ট তুবা ছুটে গিয়ে নিজের হাতে বাবাকে খাইয়ে দিচ্ছে চা ও রুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাবা-মেয়ের এ হৃদয়স্পর্শী দৃশ্য নাড়া দিয়েছে মানুষের বিবেককে। এবার সেই তুবার পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে তিন মাসের জন্য রিহ্যাবে পাঠানো হয়েছে তুবার বাবা রায়হানুল হক অনিককে। একই সঙ্গে এ সময়ে পুরো পরিবারের দেখভালের দায়িত্ব নেয়ার কথা জানিয়েছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।

পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তায় গতকাল সোমবার একটি গাড়িতে করে অনিককে পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বাসস’কে বলেন, অনিককে তিন মাসের জন্য রিহ্যাবে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, অনিক রিহ্যাবে থাকাকালে তার পরিবারের প্রয়োজনীয় বিষয়গুলো উপজেলা প্রশাসন দেখভাল করবে। খাবারসহ প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে। এছাড়াও অনিকের স্ত্রীকে স্বাবলম্বী করে তোলার ওপরও গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

ইউএনও বলেন, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে তার স্ত্রীকে আয়ের সুযোগ করে দেয়া হবে। তিনি সেলাইয়ের কাজ করতে চাইলে সেলাই মেশিন দেয়া হবে। তার সক্ষমতা ও আগ্রহ অনুযায়ী আয়বর্ধক কাজে যুক্ত করতেও সহযোগিতা করা হবে।

পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইউএনও। তিনি জানান, ইতোমধ্যে অনেকেই পরিবারটির সহযোগিতায় এগিয়ে এসেছেন। কেউ সহায়তা করতে চাইলে উপজেলা প্রশাসনের মাধ্যমে তা পরিবারের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে।

তুবার পড়াশোনা যাতে কোনোভাবেই বন্ধ না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ইউএনও মো. আলী সুজা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাজারের একটি খুঁটির সঙ্গে তুবার বাবা অনিককে বাঁধা অবস্থায় রাখা হয়েছে। চারপাশে মানুষের ভিড়ের মধ্যেই ছোট্ট তুবা বাবার কাছে ছুটে যায়। এরপর নিজের হাতে বাবাকে চা ও রুটি খাওয়াতে থাকে। বাবা-মেয়ের সেই দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তুবার পরিবারের আর্থিক ও পারিবারিক পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে সহমর্মিতা তৈরি হয়। অনেকেই পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান। কেউ তুবার বাবার কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলেন, আবার কেউ শিশুটির ভবিষ্যৎ ও পড়াশোনার দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করেন।

এরই ধারাবাহিকতায় পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন। একদিকে অনিককে চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। অন্যদিকে তার স্ত্রীকে স্বাবলম্বী করা এবং তুবার পড়াশোনা অব্যাহত রাখার উদ্যোগ নেয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’

তুবার চোখের জল ছুঁয়ে গেল প্রশাসনের হৃদয়

আপডেট টাইম : ০২:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬