ঢাকা ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

সারাদেশে পুলিশের সব ইউনিটকে সতর্ক বার্তা

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: শনিবার রাতে সাইন্সল্যাবে বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রাজধানীর সাইন্সল্যাবে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় রাজধানীসহ সারাদেশে পুলিশের সব ইউনিটকে সতর্কতামূলক ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর।

নির্দেশনা অনুযায়ী পুলিশের যেকোনো গাড়ি আন-অ্যাটেন্ডেড না রাখাসহ পুলিশের যেকোনো স্থাপনায় প্রবেশকালে সবাইকে বিধি মোতাবেক সর্বোচ্চ সতর্কতার সাথে তল্লাশি করতে বলা হয়েছে। পুলিশ সদর দফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ বিষয়ে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বলেন, রোববার (১ সেপ্টেম্বর) সকালে পুলিশের সব এসপি, ডিআইজি ও ইউনিটপ্রধানদের মৌখিকভাবে এ নির্দেশনা দেয়া হয়েছে।

পুলিশ সদর দফতরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সিটিজেন  নিউজকে বলেন, নিরাপত্তা সতর্কতা হিসেবে সংশ্লিষ্ট সব ইউনিটকে করণীয় বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের যেকোনো স্থাপনায় প্রবেশ করতে চাইলে যে কাউকে বিধি অনুযায়ী সতর্কতার সঙ্গে তল্লাশি করতে হবে। ব্লক রেড, চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করতে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে তল্লাশির সময়ও সতর্ক থাকতে বলা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর মিরপুর রোডের সাইন্সল্যাব মোড়ে পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল ইসলাম ও মন্ত্রীর নিরাপত্তা দলের অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

সারাদেশে পুলিশের সব ইউনিটকে সতর্ক বার্তা

আপডেট টাইম : ১১:৪৮:২১ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯