ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০ চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকায় এসে জন্মদিন পালন করলেন ফেলুদা ওরফে সব্যসাচী

বিনোদন প্রতিবেদক, সিটিজেন নিউজ: ঢাকায় এসে নিজের জন্মদিন পালন করলেন ফেলুদা ওরফে সব্যসাচী। ভাবছেন হয়তো নতুন কোনো রহস্য সমাধান করতে এসে জন্মদিন যেহেতু এসেই গেছে, তাই পালন করলেন আর কি! বিষয়টা এরকম? কিন্তু ঘটনা তা নয়, জন্মদিন আসতে এখনো বেশ ক’দিন বাকি। তাহলে? এটাও আবার রহস্য নয় তো। পাঠক হয়তো তাই ভাবছেন। কিন্তু ঘটনা পানির মতো পরিস্কার। তার আগে ঘটনা খুলে বলতে হবে- শুনুন তবে…

১৯৫৬ সা‌লের ৮ সে‌প্টেম্বর জন্মগ্রহণ ক‌রেন এই সব্যসাচী চক্রবর্তী। যিনি সত্যজিৎ রায়ের অন্যতম গোয়েন্দা চরিত্র ফেলুদা’তে অভিনয় করে নিজেকে একদম ফেলুদা বানিয়ে ফেলেছেন। তার আসল নামটা মানুষ ভুলেই যায়। গতকাল (১ সে‌প্টেম্বর) ঢাকায় এসে‌ছেন সব্যসাচী চক্রবর্তী। আজ সোমবার থে‌কে ফাখরুল আরেফিন খানের ‘গ‌ণ্ডি’ সি‌নেমায় অ‌ভিনয় কর‌বেন তি‌নি। ছ‌বি‌টির শেষ অং‌শের শু‌টিং চল‌বে ১২ সে‌প্টেম্বর পর্যন্ত।

এর আগেই রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশা‌নে এক‌টি স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে‘গ‌ন্ডি সন্ধ্যা’ শি‌রোনা‌মে এক অনুষ্ঠা‌নে যোগ দেন তি‌নি। কেননা এই গণ্ডি সিনেমাতে তিনি অভিনয় করছেন। বাংলাদেশি নির্মাতা ফাখরুল আরেফীনের এই ছবির পরবর্তী লটের শুটিং উপলক্ষেই ওই অনুষ্ঠান। কিন্তু গণ্ডি টিমের পক্ষ থেকে একটু আগেভাগেই জন্মদিনটা পালন করার উদ্যোগ নেওয়া হলো।

নির্মাতা ফাকরুল ‌আরেফীন ব‌লেন, আমরা এখন কেক কাটবো। আমাদের প্রিয় একজন মানুষের জন্মদিন। তবে জন্মদিনটা একটু পরে হলেও আমরা আজ সবাই মিলে সেলিব্রেট করবো। আমাদের সকলের প্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর জন্মদিন এ মাসের ৮ তারিখে। তবে সেটা আমরা সকলে মিলে যদি আজ পালন করি খুব আনন্দ হয়।

জন্ম‌দি‌নের কেক কাট‌লেন সব্যসাচী। কেক কেটে চাকু রাখলেন। এরপর গুণী অভিনেত্রী সুবর্ণা মোস্তফা চাকুতে লেগে থাকা কেক নিয়ে খাইয়ে দিলেন কলকাতার এই গুণী অভিনেতাকে। খাওয়ানোর সময় কেকের পরিমাণ একেবারে কম হওয়ায় সুবর্ণা দ্বিতীয়বার মুখে তুলে দিলেন। পরে সব্যসাচীও তাঁকে কেক খাইয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন মাজনুন মিজান, অপর্ণা খান, নির্মাতা ফাখরুল আরেফীন, তা‌রিক আনাম খান, প্র‌যোজক স‌মি‌তির সভাপ‌তি খোর‌শেদ আলম খসরুসহ ছবিটির কলাকুশলী ও স্পন্সররা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০

ঢাকায় এসে জন্মদিন পালন করলেন ফেলুদা ওরফে সব্যসাচী

আপডেট টাইম : ০১:১৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯