ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় জামায়াতের রুকনকে পিটিয়ে জখমের অভিযোগ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস কক্সবাজারে টিউবওয়েল বসাতে গিয়ে বেরিয়ে আসছে গ্যাস, জলছে আগুন দিনাজপুরের বিরামপুরের জব ফেয়ারে বদলাবে মানুষের চিন্তা-চেতনা, সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত শার্শায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নদীতে মাছ অবমুক্তকরন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত তুরাগে ভেঙে দেওয়া হলো নারী উদ্যোক্তার রেষ্টুরেন্ট ; সন্তানের অধিকার প্রতিষ্ঠার দাবিতে স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্যারিস খাল বাঁচাতে ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের চলো খাল বাঁচাই অভিযানে গো আপ ফাউন্ডেশন তৃণমূল নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিতই সরকারের অগ্রাধিকার : মাহদী আমিন

এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এদিন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২১৮ জন। সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরেই মারা গেছে ১৪৪ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ২১৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ১৬৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৯৩ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৯৪২ জন। এছাড়া চট্টগ্রামে ২৪০ জন, খুলনায় ২৮৪ জন, বরিশালে ২৩২ জন, রাজশাহীতে ২৪৬ জন, ময়মনসিংহে ১২১ জন, রংপুরে ১১৩ জন এবং সিলেট বিভাগে ৪১ জন রোগী ভর্তি হয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় জামায়াতের রুকনকে পিটিয়ে জখমের অভিযোগ

এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮

আপডেট টাইম : ০৯:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬