ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী তাবলিগ নিয়ে মন্তব্যের যে ব্যাখ্যা দিলেন দেওবন্দের মুহতামিম

মারুফ হোসেন সরদার হলেন ঢাকার এসপি

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদারকে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এসপি হিসেবে পদায়ন করা হয়। তিনি ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের ডিসি, লালবাগ বিভাগের ডিসিসহ সর্বশেষ রমনার ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকার এসপির মতো একটি সংবেদনশীল পদে দায়িত্ব পাওয়ার বিষয়ে মারুফ হোসেন বলেন, সোমবার আদেশের বিষয়ে জানতে পেরেছি। বর্তমান এসপির সঙ্গে কথা বলে আদেশ অনুযায়ী অবিলম্বে সেখানে যোগদান করব।

এদিকে একই প্রজ্ঞাপনে সোমবার চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানকে চাঁদপুর, গাইবান্ধার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়াকে নওগাঁ, ডিএমপির ডিসি মুহাম্মদ তৌহিদুল ইসলামকে গাইবান্ধা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিটের পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

মারুফ হোসেন সরদার হলেন ঢাকার এসপি

আপডেট টাইম : ০২:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯