ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাগআঁচড়ায় ইয়াবাসহ একজন আ/টক পটুয়াখালী ভার্সিটিতে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জের ডাবর এলাকায় রক্তের প্রয়োজনে দিন-রাত মানুষের পাশে ছুটে চলা উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত

গুলশানে জঙ্গি হামলায় নিহত জাপানিদের নামে মেট্রো স্টেশনে খুশি জাপান

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলায় নিহত জাপানি নাগরিকদের স্মরণে মেট্রো রেলের স্টেশনের নামকরণ করা হচ্ছে। বাংলাদেশ সরকারের এমন বাংলা সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে জাপান।

মালদ্বীপের রাজধানী মালেতে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবের সঙ্গে বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের বৈঠক হয়। বৈঠকে জাপানের পক্ষ থেকে এ সন্তুষ্টির কথা জানানো হয়।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে গিয়ে হলি আর্টিসানে হামলায় নিহত জাপানিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে এ বিষয়ে প্রশংসা করে কৃতজ্ঞতা জানান জাপানেরপররাষ্ট্র প্রতিমন্ত্রী।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসানে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২৪ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন সাত জাপানিও। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়।

নিহত জাপানি নাগরিকরা বাংলাদেশের প্রথম মেট্রো রেল প্রকল্পে কর্মরত ছিলেন।

অপরদিকে নিরাপত্তা ও মযার্দার সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য জাপানের সহায়তা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শাহরিয়ার আলম চতুর্থ ভারত মহাসাগরীয় অঞ্চলের সম্মেলনের পাশাপাশি মালেতে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবের সঙ্গে এক বৈঠকে এ সহায়তা চান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলম মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সর্বশেষ অবস্থা সম্পর্কে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

শাহরিয়ার যমুনা নদীর ওপর রেলওয়ে সেতু নিমার্ণে জাপানের সহযোগিতা কামনা করলে জাপানের পক্ষ থেকে সহায়তা প্রদানের আশ্বাস ব্যক্ত করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আইওসি সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ইন্ডিয়া ফাউন্ডেশন এই সম্মেলনের আয়োজন করেছে।

সূত্র : বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

গুলশানে জঙ্গি হামলায় নিহত জাপানিদের নামে মেট্রো স্টেশনে খুশি জাপান

আপডেট টাইম : ১১:২৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯