ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০ চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার মার্কেস অ্যাকারম্যান। জোহানেসবার্গের পর সেঞ্চুরিয়নেও সেঞ্চুরি তুলে নিয়ে টানা দুই টেস্টে তিন অঙ্কের দেখা পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। মঙ্গলবার সকালে বাংলাদেশের পেসারদের শাসন করে দ্রুতগতিতে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ১৩৮ বলে ১৫০ রান করে শরিফুল ইসলামের বলে আউট হয়েছেন অ্যাকারম্যান।

মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ আগে শরিফুল ইসলামের ফুলটসে এলবিডব্লিউ হয়ে ফেরেন অ্যাকারম্যান। তবে তার আগে মাত্র ১৩৮ বলে ২৩টি চার ও চারটি ছক্কায় ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

১৩৭ বলে দেড়শ রান পূর্ণ করে টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটারের দ্রুততম ১৫০ রানের রেকর্ড গড়েছেন অ্যাকারম্যান। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে লুয়ান-দ্রে প্রিটোরিয়াসের ১৫৭ বলে দেড়শ রান করার রেকর্ড ভেঙেছেন তিনি।

চার টেস্টের ক্যারিয়ারে এটি অ্যাকারম্যানের দ্বিতীয় সেঞ্চুরি। তাঁর দুই সেঞ্চুরিই দেড়শ ছাড়িয়েছে। এর আগে জোহানেসবার্গে অনুষ্ঠিত সর্বশেষ টেস্টে ১৫৭ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি। এর মাধ্যমে টানা দুই টেস্টে দেড়শ ছাড়ানো ইনিংস খেলা সর্বশেষ দক্ষিণ আফ্রিকান ব্যাটার হয়েছেন অ্যাকারম্যান।

টেস্ট ক্যারিয়ারের প্রথম ছয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করার রেকর্ডও গড়েছেন তিনি। চার টেস্টের ছয় ইনিংসে ৪৭০ রান করে ফাফ ডু প্লেসিসকে ছাড়িয়ে গেছেন অ্যাকারম্যান। প্রথম ছয় ইনিংসে ডু প্লেসিসের সংগ্রহ ছিল ৪৪৫ রান।

প্রথম সেশনে তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে টেস্ট ক্রিকেটে এক দিনের প্রথম সেশনে অন্তত ১০০ রান করা দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের বিশেষ তালিকায়ও জায়গা করে নিয়েছেন অ্যাকারম্যান।

এই কীর্তি গড়া চতুর্থ দক্ষিণ আফ্রিকান ব্যাটার তিনি। এর আগে ১৯২৯ সালে ওয়েন স্মিথ, ২০১০ সালে এবি ডি ভিলিয়ার্স এবং ২০২৫ সালে উইয়ান মুল্ডার এক সেশনে ১০০ রান করার কৃতিত্ব দেখিয়েছিলেন।

সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে এক সেশনে ১০০ রান করার ঘটনা ঘটেছে ২৮ বার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০

আপডেট টাইম : ০৮:৪৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬