ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠিকাদারের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, বেবিচকে দুদকের অভিযান আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী যাত্রাবাড়ী থানা পু/লিশের অভিযানে কার্যক্রম নি/ষিদ্ধ যুবলীগের তোফায়েল গ্রে/ফতার ফটিকছড়িতে সন্ত্রাসী রায়হানের ৪ সহযোগী গ্রে/ফতার সুনীল অর্থনীতির বিকাশে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ কাঠামো অনুমোদন দিয়েছে সরকার ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধিদলের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর মতবিনিময় ৪ লাখ ৪০ হাজার টন গম, ১০ হাজার টন করে মসুর ডাল ও চিনি আমদানি করবে সরকার প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

ঠিকাদারের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, বেবিচকে দুদকের অভিযান

  • হাফসা আক্তারঃ
  • আপডেট টাইম : ০৪:০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫৯৮২ বার পঠিত

ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে অতিরিক্ত সময়ের (ওভারটাইম) বিল দেওয়ার অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশল দপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সকালে দুদকের সহকারী পরিচালক রুবেল হাসানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল এ অভিযান শুরু করে। অভিযানে প্রকৌশল দপ্তরের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

দুদক সূত্রে জানা গেছে, অভিযোগ রয়েছে, প্রকৌশল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নামে প্রতিমাসে ১৯০ ঘণ্টার বেশি ওভারটাইম দেখানো হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ২০০ থেকে ৪০০ ঘণ্টা পর্যন্ত ওভারটাইম দেখিয়ে বিল প্রস্তুত ও পরিশোধের অভিযোগও উঠেছে।

এ ছাড়া ই/এম (ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল) প্রকল্পে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল অনুমোদনের অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট প্রকল্পের বিল-ভাউচার, ওভারটাইম সংক্রান্ত নথিপত্র এবং আর্থিক লেনদেনের কাগজপত্র পরীক্ষা করছে দুদকের প্রতিনিধি দল।

অভিযান শেষে যাচাই-বাছাইয়ের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঠিকাদারের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, বেবিচকে দুদকের অভিযান

ঠিকাদারের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, বেবিচকে দুদকের অভিযান

আপডেট টাইম : ০৪:০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬