রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ভোলা জেলার চরফ্যাশন থানার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদকে (৩৪) গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তোফায়েল আহম্মেদ ভোলা জেলার চরফ্যাশন থানার উত্তর নাজিম উদ্দিন এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















