ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল ২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস দ্বিতীয় পদ্মা সেতু ও চার লেন সড়কে বদলে যাবে পাবনার যোগাযোগব্যবস্থা সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জ/ব্দ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল

​নিজস্ব প্রতিবেদক, উত্তরা (ঢাকা):

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

​রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় বেবিচকের সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক। সংবাদ সম্মেলনে বেবিচকের সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ​চুক্তির মেয়াদ ও কার্যক্রম চালুর সময়সীমা সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে চুক্তির বিষয়ে উভয় পক্ষের চূড়ান্ত সমঝোতা ও আইনগত যাচাই-বাছাই (ভেটিং) সম্পন্ন হয়েছে। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের ৮ মাসের মধ্যে কমপক্ষে ২৫ শতাংশ এবং ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে। শতভাগ ফ্লাইট স্থানান্তরের তারিখ থেকে ১৫ বছরের মেয়াদ কার্যকর হবে। তবে বিদ্যমান টার্মিনাল-১ ও টার্মিনাল-২ অভ্যন্তরীণ, হজ এবং নন-সিডিউল ফ্লাইট পরিচালনার জন্য বেবিচক ব্যবহার করতে পারবে।

​রাজস্ব বণ্টন ও আর্থিক শর্তাবলি চুক্তি অনুযায়ী, জাপানি কনসোর্টিয়াম নিজস্ব ব্যয়ে তৃতীয় টার্মিনাল, বহুতল পার্কিং ভবন এবং আমদানি-রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। কার্যক্রম শুরুর তারিখ থেকে যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ মাসিক ভিত্তিতে বেবিচককে দেবে প্রতিষ্ঠানটি। পূর্ণ সক্ষমতা অর্জনের পর বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশে উন্নীত হবে। এছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরেকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে, যারা পরিচালনাকারী প্রতিষ্ঠানকে রয়্যালটি প্রদান করবে।
​নিরাপত্তা ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়াম পেলেও বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কার্যক্রম বেবিচকের অধীনেই থাকবে। রানওয়ে, এয়ার ট্রাফিক কন্ট্রোল, নিরাপত্তা তল্লাশি এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেবিচক পরিচালনা করবে। পাশাপাশি ইমিগ্রেশন, কাস্টমস ও স্বাস্থ্য পরীক্ষা সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিয়ন্ত্রণে থাকবে।

​যাত্রীসেবার মানদণ্ড ও জবাবদিহি যাত্রীদের ভোগান্তি কমাতে চুক্তিতে কঠোর ‘প্রধান কার্যসম্পাদন সূচক’ (KPIs) নির্ধারণ করা হয়েছে। এর আওতায় উড়োজাহাজ থামার ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগেজ কনভেয়ার বেল্টে সরবরাহ করতে হবে। সর্বশেষ ব্যাগেজ সরবরাহ ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডির ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিটের মধ্যে নিশ্চিত করতে হবে। চেক-ইন কাউন্টারে বিজনেস ক্লাস যাত্রীদের গড় অপেক্ষার সময় ৫ থেকে ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসে ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে সীমিত রাখতে হবে। নির্ধারিত সেবার মান রক্ষায় বারবার ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে প্রতিটি ব্যর্থতার জন্য ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে।

​তৃতীয় টার্মিনালের সক্ষমতা ও অবকাঠামো ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই আধুনিক টার্মিনালে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। এতে রয়েছে ১২৭টি চেক-ইন কাউন্টার, ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, ১৬টি ব্যাগেজ কনভেয়ার বেল্ট, ১২টি কন্টাক্ট বোর্ডিং ব্রিজ এবং ১ হাজার ২৩০টি গাড়ি পার্কিংয়ের সুবিধা। এছাড়া নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল চালুর মাধ্যমে বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সক্ষমতা ৪ গুণ বেড়ে বছরে ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টনে উন্নীত হবে।বেবিচক চেয়ারম্যান আশা প্রকাশ করেন, এই চুক্তির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দেশের বিমান পরিবহন সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক যোগাযোগ, পর্যটন ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল

আপডেট টাইম : ১২:৩৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬