ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গাজীপুর জেলার অন্যতম সাংবাদিক সংগঠন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকাল ১১টা থেকে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নিজস্ব কার্যালয়ে (বাসন থানার বিপরীতে) এ সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ পারভেজ মিয়া। এরপর গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ২ নম্বর কার্যনির্বাহী সদস্য মরহুম হামিদ, সাধারণ সদস্য মোঃ রাজিবুল হাসান (স্বপ্ন) এবং সংগঠনের সদস্যদের প্রয়াত বাবা-মা, ভাই-বোনসহ মৃত্যুবরণকারী সকলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।বার্ষিক সাধারণ সভার আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরী সভাপতি জাকির হোসেন কামাল। সভাটি সঞ্চালনা করেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সদস্যদের মধ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মোঃ শহিদুল ইসলাম, আব্দুল মতিন খান, বিপ্লব, মোঃ মারুফ হাসান, শাকিল, মোঃ আওলাদ হোসেনসহ অনেকে।

জোহরের নামাজ ও দুপুরের খাবারের বিরতির পর পুনরায় আলোচনা শুরু হয়। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোঃ মুক্তাদির হোসেন, মোঃ বেলায়েত হোসেন (শামীম), মোঃ আলামিন, দপ্তর সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক মোঃ পারভেজ মিয়া, অর্থবিষয়ক সম্পাদক শেখ রাশেদউল ইসলাম (কমল), সহ-সাধারণ সম্পাদক মিনাল চৌধুরী সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন (পনির), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক হাজী সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা হেলেনা পারভীন, সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দিন এবং সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোঃ আবুল হোসেন প্রমুখ।

সভাপতি পদে পরিবর্তন

সভায় বক্তারা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত সভাপতি মোঃ আবুল কাশেমের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন। আলোচনা শেষে তাঁকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরবর্তীতে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোঃ আবুল হোসেনকে সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

বাদ মাগরিব সাংস্কৃতিক অনুষ্ঠান

আলোচনা সভা শেষে বাদ মাগরিব শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মিনাল চৌধুরী সৈকত ও ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল।

কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। কবিতা আবৃত্তি করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন (পনির) ও সদস্য বিপ্লব হোসেন ফারুক।এ ছাড়া সংগঠনের সদস্য সঞ্জীব কুমার দাস এবং ঢাকা থেকে আগত অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

দিনব্যাপী বার্ষিক সাধারণ সভা, সাংগঠনিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:৫৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬