ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

ডিপিডিসির বিদ্যুৎ বিল দেয়া যাবে বিকাশের মাধ্যমে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: এখন থেকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) গ্রাহকরা ঘরে বসেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। ফলে গ্রাহকদের জন্য আরও সহজ হলো ডিপিডিসির বিল পরিশোধ পদ্ধতি।

গ্রাহকরা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশের মাধ্যমে ডিপিডিসির বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এজন্য ডিপিডিসি ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসির ১২ লাখ পোস্টপেইড ও প্রিপ্রেইড গ্রাহকরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকেই বিকাশে সহজে বিদ্যুৎ বিলের পরিমাণ চেক করতে পারবেন। একইসঙ্গে পরিশোধ করতে পারবেন বিলও।

বিকাশে বিল পরিশোধ করতে অ্যাপের পে-বিল অপশন থেকে ডিপিডিসি নির্বাচন করতে হবে। এরপর ডিপিডিসি কাস্টমার নম্বর দিয়ে, মাস ও সাল নির্বাচন করলে বিলের পরিমাণ দেখা যাবে। বিল পরিশোধ করতে চাইলে পিন নম্বর দিয়ে পরিশোধ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন গ্রাহক। ডিপিডিসির বিল পরিশোধের নতুন এই সেবা চালু হওয়া উপলক্ষে প্রথম ৬ মাস কোনো চার্জ থাকছে না।

ডিপিডিসির কোম্পানি সেক্রেটারি মো. আসাদুজ্জামান, বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং ব্র্যাক ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রিফাত উল্লাহ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

ডিপিডিসির বিদ্যুৎ বিল দেয়া যাবে বিকাশের মাধ্যমে

আপডেট টাইম : ১০:৫১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯