ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬০৭ নতুন রোগী হাসপাতালে ভর্তি

ডেস্ক: এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৭ জন নতুন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে রাজধানীতে ভর্তি হয়েছেন ২৩৩ জন। এছাড়া ঢাকায় বাইরে হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৭৪।

বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগী ৩ হাজার ৪৪৭ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৭১৯ জন এবং অন্যান্য বিভাগে সর্বমোট ১ হাজার ৭২৮ জন ভর্তি আছেন।

দক্ষিণ এশিয়ার আরও অনেক দেশের মতো এ বছর বাংলাদেশে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে। যার কেন্দ্রে রয়েছে জনবহুল শহর রাজধানী ঢাকা।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত (০৭ সেপ্টেম্বর) ৭৫ হাজার ৭৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন এবং তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৭২ হাজার ১১৪ জন।

এখন পর্যন্ত রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৯২টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে সংস্থাটি ৯৬টি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে ৫৭টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬০৭ নতুন রোগী হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ০৪:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯