ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

রত্নগর্ভা পদক পেলেন ৬০ মা

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ৬০ জন মা পেয়েছেন ‘দি ইঞ্জিনিয়ার্স-রত্নগর্ভা মা ২০১৯’ পদক। প্রথমবারের মতো ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্র এবং দি ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রত্নগর্ভা প্রকৌশলীদের মায়েদের এ সম্মাননা দেয়া হয়।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আইইবি অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা পদক, ক্রেস্ট এবং সনদ তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা ও আইইবির নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, মায়েরাই পারেন সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। মায়ের আদর্শে পরিচালিত করে সন্তানদের মাধ্যমে আদর্শ সমাজ, সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে পারেন।

তিনি বলেন, আজকের শিশুরাই আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে। শিশুদের গড়ে তুলতে মায়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন মা শুধু মা’ই নন তিনি শিশুর প্রথম ও প্রধান শিক্ষক। সন্তানই মায়ের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটায়। সব শিশুর শিক্ষার হাতেখড়ি মায়েদের হাতেই। মায়েরা যত আদর, ভালোবাসা দিয়ে সন্তান পরিচর্যা করেন অন্যদের পক্ষে তা অসম্ভব। নারীদের অধিকার রক্ষায় বঙ্গবন্ধু সব চেয়ে বেশি কাজ করেছেন।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মো. ওয়ালিউল্লাহ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু), ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক খন্দকার মনজুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের আহ্বায়ক প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

রত্নগর্ভা পদক পেলেন ৬০ মা

আপডেট টাইম : ১১:৩৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯