ঢাকা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

মানিকগঞ্জে গড়পাড়া ইমামবাড়িতে আশুরার ১০ দিনব্যাপী কর্মসূচি

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: মানিকগঞ্জের শতাব্দী প্রাচীন গড়পাড়া ইমামবাড়ি এবারও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র আশুরা উদযাপনের উদ্যোগ নিয়েছে। আশুয়া উপলক্ষে ১০ দিনব্যাপী কার্যক্রম হাতে নিয়েছে গড়পাড়া ইমামবাড়ি। যা মহররমের প্রথম দিন থেকে (১ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে।

৬১ হিজরি পাপাচার ইয়াজিদ ও তার দোসর সিমার, ওলিদ এবং মারওয়ানদের ঘৃণ্য, অমানবিক এবং পৈশাচিকতার শিকার হয়ে পরিবার পরিজন এবং ৭২ সঙ্গীসহ ইমাম হোসেনের শহীদ হওয়ার ঘটনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে। ১ থেকে প্রতিদিন ইমামবাড়িতে ফাতেহা, মিলাদ, নেয়াজ, মার্সিয়া ও মাতম অনুষ্ঠিত হচ্ছে, যা চলবে ৯ মহরম পর্যন্ত।
বিশ্ব মানবতা ও শান্তির অগ্রদূত হযরত মুহাম্মদ (সা.)-এর প্রাণ প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেনের আত্মত্যাগের কথা প্রচারের জন্য ইমামবাড়ি থেকে ২৮টি কাসেদের দল দেশের বিভিন্ন অঞ্চলে বের হয়েছেন। ঢাকা জেলার একাংশ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, রাজশাহী, ফরিদপুর, রাজবাড়ী ও নাটর জেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে কাসেদের দলগুলো ইমামবাড়িতে সমবেত হবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আশুরার দিন ইমামবাড়ি থেকে দেশের অন্যতম বৃহৎ শোক মিছিল বের হবে। প্রায় অর্ধলক্ষ এমাম ভক্তর ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’ ধ্বনিতে পুরো এলাকা প্রকম্পিত হবে।

হযরত ইমাম হোসেনের শেষ মঞ্জিলের নকশা ‘তজিয়া, তার নিজের ব্যবহার করা ঘোড়া ‘দুলদুল’ ও কারবালা যুদ্ধের স্মৃতি বহনকারী নিশান সমেত মিছিল মঙ্গলবার বিকেল ৩টায় শুরু হবে। সর্বকালের শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন ও কারবালার প্রান্তরে শহীদ ৭২ পূণ্যাত্মা স্মরণে শোক র্যালিটি ইমামবাড়ি থেকে বের হয়ে মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ করে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে গিয়ে অবস্থান নেবে।

সেখানে ইফতার ও মাগরিবের নামাযের পর আশুরার গুরুত্ব, তাৎপর্য ও মর্যাদা সম্পর্কে এক শোক সভা অনুষ্ঠিত হবে। গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফের পীর ও বাংলাদেশ পাক পাঞ্জাতন অনুসারী পরিষদের সভাপতি শাহ্ মোখলেছুর রহমান সভায় সভাপতিত্ব করবেন।

সভায় হযরত ইমাম হোসেনের আত্মার প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করা হবে। মানিকগঞ্জের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রশাসনিক কর্তারা শোক সভায় কারবালার মহান শহীদদের মহান আত্মত্যাগ সম্পর্কে আলোচনা করবেন।

আলোচনা সভা শেষে ইসলাম ও বিশ্ব শান্তির উদ্দেশে বিশেষ মোনাজাত করা হবে। গড়পাড়া ইমামবাড়ির পীর শাহ্ মোখলেছুর রহমান ওই পর্ব পরিচালনা করবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

মানিকগঞ্জে গড়পাড়া ইমামবাড়িতে আশুরার ১০ দিনব্যাপী কর্মসূচি

আপডেট টাইম : ০৯:৩৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯