বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইতালির রোমে মুক্তি পেল ‘রাক্ষস’ ইরানের আলবোরজে হামলায় নিহত ১৮: ইরানি গণমাধ্যম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ‘পিআইসি’র ৭তম সভা ফানাফিস শায়াখ গোলামে আবেদ শাহ্ আলহাজ্ব আবদুল কাদির (রঃ) এর ৩য় বার্ষিক পবিত্র ফাতেহা শরিফ  অনুষ্ঠিত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ; উত্তীর্ণ ৩,৬৩১ জন রাজাপুরে খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ, প্রশাসনের ভাঙার নির্দেশ কুড়িগ্রামে অর্থ সংকটে-চিকিৎসার অভাবে কলেজ কর্মচারীর মৃত্যু ময়মনসিংহে হজযাত্রীদের হজ প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত

ইতালিতে প্রশংসিত বাংলাদেশী যুবক

  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪২৭ বার পঠিত

ইসমাইল হোসেন স্বপন, ইতালি : ইতালি প্রবাসী বাংলাদেশীদের সুনাম ছিল অনন্য উচ্চতায়।কখনো কখনো আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ডকুমেন্ট ছাড়া কেউ আটক হলেও বাংলাদেশি জেনে তাদেরকে ছেড়ে দিত। সময়ের বিবর্তনে বাংলাদেশীদের সেই সুনাম এখন ক্ষুণ্ন হতে চলেছে। আদম পাচার, দালালি এবং সর্বশেষ ড্রাগ নিয়ে ধরা পড়ছে প্রবাসী বাংলাদেশিরা। এখনো গ্রেপ্তার হয়ে ৭ জন রয়েছেন কারাগারে।

এই যখন বাংলাদেশীদের অবস্থা, তখন বাংলাদেশি এক যুবক ইতালির রাজধানী রোমের ব্যস্ততম এলাকা ভিয়া ন্যাশনালে একটি মানিব্যাগ সমেত ২000 ইউরো কুড়িয়ে পান। ওই বাংলাদেশি যুবক মানি ব্যাগটি নিয়ে স্থানীয় থানায় গিয়ে জমা দেয়। ওই মানি ব্যাগের ভেতর টাকা ছাড়াও ক্রেডিট কার্ড এবং ডকুমেন্ট ছিল ওই মানিব্যাগ হারানো ব্যক্তিটির। পুলিশ মানিব্যাগের মালিককে খবর দিলে তিনি এসে ব্যাগটি নিয়ে যান।

স্থানীয় পত্রিকা জানায় ওই মালিক যুবকটিকে কিছু টাকা উপহার দিতে চাইলে সে নিতে অস্বীকার করে। এতেই প্রশংসিত হয় যুবকটি। প্রবাসীরা বলছেন ওই যুবকের মতো প্রতিটি বাংলাদেশিকে হতে হবে। ইতালির কমিউনিটি নেতা হাজী মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আমাদেরকে সকল প্রকার অপরাধের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করতে হবে, যাতে প্রবাসী বাংলাদেশীরা কোনোভাবেই অপরাধের সাথে জড়িয়ে পড়তে না পারে।

ইতালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন বলেন ,আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে ।প্রবাসীরা যাতে সুন্দরভাবে জীবন-যাপন করতে পারে সেদিকে সমাজের সকলকে কাজ করে যেতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com