মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইতালির রোমে মুক্তি পেল ‘রাক্ষস’ ইরানের আলবোরজে হামলায় নিহত ১৮: ইরানি গণমাধ্যম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ‘পিআইসি’র ৭তম সভা ফানাফিস শায়াখ গোলামে আবেদ শাহ্ আলহাজ্ব আবদুল কাদির (রঃ) এর ৩য় বার্ষিক পবিত্র ফাতেহা শরিফ  অনুষ্ঠিত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ; উত্তীর্ণ ৩,৬৩১ জন রাজাপুরে খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ, প্রশাসনের ভাঙার নির্দেশ কুড়িগ্রামে অর্থ সংকটে-চিকিৎসার অভাবে কলেজ কর্মচারীর মৃত্যু ময়মনসিংহে হজযাত্রীদের হজ প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত

ইরানের আলবোরজে হামলায় নিহত ১৮: ইরানি গণমাধ্যম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: তেহরান সংলগ্ন আলবোরজ প্রদেশে হামলায় দুই শিশুসহ ১৮ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) প্রাদেশিক এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

আলবোরজ প্রদেশের  ডেপুটি গভর্নরের উদ্ধৃতি দিয়ে বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট ও ফার্স সংবাদ সংস্থা  জানায়, যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, এতে ‘আমাদের ১৮ জন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে, যার মধ্যে দুই জন শিশু।’

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

তিনি আরও বলেন, ভোরের এ হামলায় ২৪ জন আহত হয়েছেন।

সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধের মোট হতাহতের হালনাগাদ কোনো সংখ্যা প্রকাশ করেনি ইরান সরকার।

সংবাদ পরিবেশনে বিধিনিষেধ থাকায় এএফপি ইরানে হামলার স্থানগুলোতে গিয়ে স্বতন্ত্রভাবে হতাহতের সংখ্যা যাচাই করতে পারছে না।

যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) ৬ এপ্রিল জানায়, সংঘাতে অন্তত ৩ হাজার ৫৯৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৬৬৫ জন বেসামরিক নাগরিক।

এই বেসামরিক নাগরিকদের মধ্যে অন্তত ২৪৮ জন শিশু রয়েছে।

এ ছাড়া ১ হাজার ২২১ জন সামরিক সদস্য নিহত হয়েছে এবং ৭১১ জনের পরিচয় নির্ধারণ করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com